1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশনের কাছে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির ১৮১৪ নম্বর কোচের ২টি চাকা লাইনচ্যুত হলে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রেনটি আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আসার পথে তালশহর রেলস্টেশন এলাকায় চাকা দুটি লাইনচ্যুত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাজমুল হোসেন আরো বলেন, যেহেতু ডাউন লাইনে ট্রেনটি আটকে আছে সেখানে লোপ লাইনে ট্রেন চলাচল করতে পারবে। তবে দ্রুতই তিতাস ট্রেনটি লাইনচ্যুত বগিটিকে রেখে বাকি বগিগুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিকে ট্রেন চাকাদুটি লাইনচ্যুত হওয়ার বিকট শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। তাড়াহুড়ো করে যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয় নেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর