1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইটের আলোয় তিন ঘণ্টার সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদরের উত্তর সুহিলপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ অক্টোবর) রাত ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচলও তিন ঘণ্টা বন্ধ থাকে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্থানীয় সুহিলপুর ইউনিয়নের উকিল গোষ্ঠীর সাদ্দাম মিয়া তিন দিন আগে আজিজ গোষ্ঠীর আক্তার হোসেনকে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে চড় মারেন। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি মীমাংসায় আনতে বুধবার রাতে নন্দনপুর বাজারে গ্রাম্য সালিশ ডাকা হয়।

সালিশে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হঠাৎ দুই পক্ষই টর্চ লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সংঘর্ষ চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে মহাসড়কে ভোগান্তিতে পড়েন বহু যাত্রী ও পরিবহন শ্রমিক।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকায় পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় সদর থানার পুলিশ সদস্য জিয়াউরসহ বেশ কয়েকজন আহত হন।

সংঘর্ষের সময় উভয়পক্ষের লোকজন বাড়িঘর, দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে প্রথমে পুলিশ গিয়ে চেষ্টা করে নিয়ন্ত্রণে আনতে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর