1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিমানবন্দরের উদ্দেশে রওনা করেছেন। আজ মঙ্গলবার রাত সোয়া ৮টায় গুলশানে তাঁর নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাত ১০টায় কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন পৌঁছেই খালেদা জিয়া সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন।

ওদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকেল থেকেই তাঁর বাসভবন ও আশপাশের বিএনপির এবং এর অঙ্গসংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা ভিড় করেন। তাঁর বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। তাঁদেরকে খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এদিকে সন্ধ্যায় গুলশানে ফিরোজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বেরিয়ে যান। ৬টার দিকে একটি গাড়িতে করে বিএনপি চেয়ারপারসনের একটি লাগেজ বিমানবন্দরে পাঠানো হয়েছে বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ফিরোজার সামনে নেতা-কর্মীদের ঢলখালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ফিরোজার সামনে নেতা-কর্মীদের ঢল

এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, এপিবিএন ও আনসার বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিমান বন্দরের পুরো এলাকায় অবস্থান নিয়েছেন। বিমানবন্দরের অবভ্যন্তরীণ রুটে সাধারণ যাত্রী চলাচলের বেশ কিছু জায়গায় বিকল্প পথ ব্যবহারের করতে বলা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর