1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

বিনিয়োগকারীরা ৪ ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন : বিডা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৬ বার পঠিত

জ্বালানির মূল্যনীতি, আমেরিকা আরোপিত নতুন শুল্কনীতি ও তার প্রভাব, তৃণমূল পর্যায়ে পুরোনো অনুশীলন এবং প্রকল্প সম্পাদন ও বাস্তবায়নের গতিকে দেশি ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে চ্যালেঞ্জের বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান।

মঙ্গলবার (৬ মে) রাতে দেশের বিনিয়োগ পরিবেশ বিষয়ে আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিডার আয়োজনে ‘স্টেট অব ইনভেস্টমেন্ট ক্লাইমেট’ ওয়েবিনার সিরিজের তৃতীয় সেশনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ওয়েবিনারে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের ব্যসায়ীদের সঙ্গে কথা বলে বিনিয়োগকারীদের কাছ থেকে এখন চারটি চ্যালেঞ্জের বিষয় জানা গেছে।

এসময় তিনি বাংলাদেশের বর্তমান বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরেন। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে গ্যাস বিতরণ পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, এলএনজির পুরো অবকাঠামোর উন্নয়ন এবং অন্যান্য প্রস্তুতি শেষে আগামী ২ বছরের মধ্যে বর্তমানের চেয়েও কম মূল্যে শিল্পগুলো গুনগত মানসম্পন্ন জ্বালানি পাবেন।

বাণিজ্য ও বিনিয়োগে সক্ষমতা বাড়াতে, দক্ষতার সঙ্গে পণ্য পরিবহন ও সেবা নিশ্চিতে সরকারের পদক্ষেপ তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা বলেন, গভীর সমুদ্রবন্দর করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হবে এ বছরের মধ্যে। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দ্বিতীয় বিমানবন্দর হিসেবে সিলেট থেকে মালবাহী বিমান চলাচল শুরু হয়েছে। পোর্ট-এর সক্ষমতা বাড়ানো হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর