1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন মিলছে রামেক হাসপাতালে

জেলা প্রতিনিধি | রাজশাহী |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাওয়া যাচ্ছে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে জলাতঙ্কের এই ভ্যাকসিন রোগীদের সরবরাহ করছে।

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর থেকে সরকারিভাবে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হয়। একদিকে, হাসপাতালে ভ্যাকসিন নাই। অন্যদিকে, বাইরের দোকানগুলোতেও পাওয়া যায়নি এই রোগের ভ্যাকসিন। এতে করে এক ধরনের বেকায়দায় পরেন রোগী ও তাদের স্বজনরা।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালে নিয়মিত বিনামূল্যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ করা হয়। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ২৭০ থেকে ২৮০ জন রোগী জলাতঙ্কের ভ্যাকসিন নেয়। সেই হিসাব করলে প্রতিমাসে প্রায় সাড়ে ৮ হাজার পিস ভ্যাকসিন রোগীদের জন্য প্রয়োজন পরে। নগরীর লক্ষ্মীপুরের ওষুধের দোকানীরা জানায়, জলাতঙ্কের ভ্যাকসিনের এক ভাওয়ালের দাম ৪০০ টাকা।

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, এখনও জলাতঙ্কের ভ্যাকসিন আসেনি। তবে গত সোমবার (১২ জানুয়ারি) থেকে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যাগে বাইরের একটি কোম্পানির জলাতঙ্কের ভ্যাকসিন কিনে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন হাসপাতালের চাহিদা ২৭০ থেকে ২৮০ টি ভ্যাকসিনের।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর