1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

বিজিএমইএ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের বহুল আলোচিত নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ও চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউ হোটেল কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনে ফোরামের প্যানেল লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহমুদ হাসান খান। এর আগে তিনি সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, সম্মিলিত পরিষদের নেতৃত্বে রয়েছেন চৈতি গ্রুপের এমডি মো. আবুল কালাম। তিনি আগে সংগঠনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এই নির্বাচনে ৩৫টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছে তিনটি জোট—ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ। প্রতিদ্বন্দ্বিতা জমবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। কারণ তারা দুই কেন্দ্রেই পূর্ণ প্রার্থী দিয়েছে। ঐক্য পরিষদ মনোনয়ন দিয়েছে মাত্র ছয়টি পদে। সব মিলিয়ে এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জন।

নির্বাচনে মোট ভোটার এক হাজার ৮৬৪ জন। এর মধ্যে ঢাকায় ভোট দেবেন এক হাজার ৫৬১ জন এবং চট্টগ্রামে ৩০৩ জন। আগেরবার ভোটার ছিলেন দুই হাজার ৪৯৬ জন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর