1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রয়েছে : দুলু

জেলা প্রতিনিধি | নাটোর |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘কিছু রাজনৈতিক দল মনে করছে নির্বাচন নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানের নেতৃত্বে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এজন্য বিএনপির বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র-চক্রান্ত অব্যাহত রয়েছে।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী মনোনীত করায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির যখন ক্ষমতায় থাকে তখনও ষড়যন্ত্র হয়। আবার বিএনপি যখন ক্ষমতায় যাবে তখনও ষড়যন্ত্র হয়। তার অংশ হিসেবে নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র শুরু হয়েছে।

তিনি বলেন, ‘অনুরোধ করবো আপনারা বিএনপি নেতাকর্মীরা সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে এ ধানের প্রতীকের জয়লাভ করাতে হবে।’

এসময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবি, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর