1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম |
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভোগডাঙা ইউনিয়ন কমিটিতে ‌‘ফ্যাসিস্টের দোসর’ ও মাদক ব্যবসায়ীদের স্থান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোগডাঙা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা। নতুন কমিটিতে দ্রুত সংস্কার, পদ পরিবর্তন ও সুষ্ঠু শ্রেণিবিন্যাস করার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, ভোগডাঙা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. নৈমুদ্দিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. মোনাব আলী মেম্বার, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি মো. আব্দুল মালেকসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, যাদের অত্যাচার, ভয়ে বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের সময় ঘরছাড়া ছিলাম, আজ তারাই আমাদের ইউনিয়ন বিএনপির নেতা। খুব দুঃখ হয়। যারা মাদক ব্যবসায়ী, তারাই এখন কমিটিতে স্থান পাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

সেই সঙ্গে তারা ৪ দফা দাবি জানান। সেগুলো হলো—

১. যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল গণি ও ২ নং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালেক সহ মোট পাঁচ (৫) জনকে স্বাক্ষর ক্ষমতা (সাইনিং পাওয়ার) দেওয়া।

২. রাজনৈতিক ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা, ত্যাগ, পেশাগত যোগ্যতা ও ব্যক্তিকেন্দ্রিক গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে নতুনভাবে পদবিন্যাস করা।

৩. বিগত দিনে হামলা, মামলা ও নির্যাতনে শিকার বিএনপির আদর্শপুষ্ট বাদ পড়া নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা।

৪. বিতর্কিত ব্যক্তি যেমন, মাদক ব্যবসায়ী, মাদক মামলার আসামি, ছিনতাইকারী সহ পদধারী ‘ফ্যাসিস্টদের’ কমিটি থেকে সাময়িক ভাবে অন্তর্ভুক্ত না করার দাবি জানান বক্তারা।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জানান, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি, দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর