1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ |
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পঠিত

হবিগঞ্জে একটি বালুভর্তি ট্রাকসহ প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ৫৫ বিজিবি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে এসব পণ্য জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী অঞ্চল থেকে শুরু করে দেশের অভ্যন্তরে যে কোনো ধরনের চোরাচালান দমনে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, জব্দ করা পণ্য হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। একই সঙ্গে এ চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল সোমবার দিবাগত রাত (১২ জানুয়ারি) ২টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে তেলিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি বালু বোঝাই ট্রাক সন্দেহজনকভাবে অতিক্রম করতে দেখলে বিজিবির সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে বালুর নিচে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ি উদ্ধার করা হয়। অবৈধ পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটিসহ এসব মালামাল জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় অবৈধ পণ্য ও ট্রাকের সর্বমোট আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর