1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাগেরহাটের তিনটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক বিএনপি নেতা এমএএইচ সেলিম

জেলা প্রতিনিধি | বাগেরহাট |
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাই তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএএইচ সেলিম।

বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট), বাগেরহাট-২ (সদর ও কচুয়া) ও বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি।

বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএএইচ সেলিম বলেন, সংসদ সদস্য থাকাকালীন আমি কী পরিমাণ উন্নয়নমূলক কাজ করেছি তা বাগেরহাটবাসী জানে। আমি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছি। আমি কিন্তু দলের বিপক্ষেও না। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার আশীর্বাদপুষ্ট আমি। আমি এক সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও কাছের লোক ছিলাম। আমি কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলাম বলে হয়ত আমাকে মন থেকে কিছুটা দূরে সরিয়ে রাখছে। কিন্তু আমিতো বাগেরহাটবাসীর মন থেকে দূরে যাইনি।

তিনি আরও বলেন, এখন আমি তিনটি আসন থেকে নির্বাচন করছি। সংসদ সদস্য হতে পারলে পূর্বে যে উন্নয়ন করেছি, তার চেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করবো। কাজেই বাগেরহাটবাসী যদি আমাকে ভালোবেসে থাকে অবশ্যই তারা আমাকে বেছে নিবে।

সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এমএএইচ সেলিম ৯০’র দশকের শেষ দিকে রাজনীতিতে আসেন এবং বাগেরহাট জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনকে হারিয়ে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর