1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বরিশাল বিভাগের একমাত্র বিজয়ী নারী প্রার্থী ইলেন ভুট্টো

জেলা প্রতিনিধি | ঝালকাঠি |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বিজয়ী হয়েছেন। ভোটের ব্যবধানে তিনি প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে আবারও সংসদে ফিরলেন।

‎জেলা রিটার্নিং কর্মকর্তার বেসরকারি ফলাফলে জানা যায়, ধানের শীষ প্রতীকে ইলেন ভুট্টো পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী এস এম নেয়ামুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৮০৫ ভোট। ফলে ৪৩ হাজার ২৯৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

‎নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ২১টি আসনে মোট ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র দুজন। এই দুইজনের মধ্যে একমাত্র বিজয়ী ইলেন ভুট্টো।

‎রাজনৈতিক পটভূমিতে ইলেন ভুট্টো নতুন নন। তার প্রয়াত স্বামী জুলফিকার আলী ভুট্টো জাতীয় পার্টি থেকে একাধিকবার সংসদ সদস্য ছিলেন। স্বামীর মৃত্যুর পর ২০০০ সালের উপনির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি। তবে ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর এবার আবারও সংসদে ফিরলেন তিনি।

‎দলীয় সূত্র বলছে, মনোনয়ন নিয়ে জেলা বিএনপির ভেতরে কিছুটা অসন্তোষ থাকলেও শেষ পর্যন্ত নেতাকর্মীদের একত্র করে মাঠে সক্রিয় প্রচারণা চালান ইলেন ভুট্টো।

‎জেলা বিএনপির সাবেক সভাপতি মস্তফা কামাল সন্টু বলেন, জনপ্রিয়তা ও জনমত জরিপের ভিত্তিতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে মনোনয়ন দেন। সব প্রতিকূলতা কাটিয়ে তিনি ভোটারদের আস্থা অর্জন করেছেন।

‎বিজয়ের পর ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, বিপুল ভোটে বিজয়ী করায় আমি ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমি সারাজীবন বিনয়ী থাকবো। যারা আমাকে এমপি বানিয়েছেন, সেই ভোটারদের কাছে আমি ঋণী।

তার প্রথম লক্ষ্য উন্নয়ন উল্লেখ করে ইলেন ভুট্টো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর