1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বরিশালে, জামায়াত আমিরকে বরণে মঞ্চ প্রস্তুত, লোকারণ্য জনসভাস্থল

জেলা প্রতিনিধি | বরিশাল |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

নির্বাচনি জনসভায় প্রথমবারের মতো বরিশাল আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জনসভায় যোগ দিতে সকাল থেকে দলে দলে আসছেন নেতাকর্মীরা। তাকে বরণ করতে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান। তার আগমন ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে নেতাকর্মীদের মাঝে। কাক ডাকা ভোর থেকে সভাস্থলে নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে উঠছে জনসভাস্থল।

বরিশাল-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন জানান, হেলিকপ্টার যোগে পৌঁছে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে গণসংযোগও করবেন। এ জন্য জনসভা বাস্তবায়ন কমিটি গঠনসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেবেন। জুমার নামাজের পর পিরোজপুর ও ঝালকাঠিতে জনসভায় অংশ নেবেন তিনি।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, জনসমাবেশ ঘিরে আমরা নিরাপত্তা জোরদার করেছি। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা প্রস্তুত রয়েছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর