1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফেনীতে নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জেলা প্রতিনিধি | ফেনী |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে টমটমচালক মো. সবুজ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) ফেনী সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এ আদেশ দেন।

গত বছরের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নির্বিচারে করা গুলিতে প্রাণ হারান মো. সবুজ। পরে ওই বছরের ১৩ আগস্ট সবুজের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সাবেক ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ ৬৫ জনের নাম উল্লেখ ও আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফেনী মডেল থানা পুলিশের উপ পরিদর্শক মো. ফারুক মিয়া বলেন, ‘৯ ডিসেম্বর সবুজ হত্যা মামলায় এজাহারনামীয় ৬৫ জন ও তদন্তে প্রাপ্ত ৫৯ জনসহ ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। গত ১২ ডিসেম্বর আদালত চার্জশিট পর্যালোচনা করেন। এ মামলায় এজাহারনামীয় পাঁচজন ও সন্দেহভাজন ৪৯ জনসহ ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সাতজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের মধ্যে কেউ আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেননি।

ফেনী আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগপত্রে ১২৪ জনকে আসামি করা হলেও বিভিন্ন সময় এ মামলায় গ্রেফতার হয়েছে ৫৪ জন। এ ৫৪ জনের মধ্যে ৫৩ জনকে অভিযোগপত্রে আসামি করা হয়েছে। অপর ৭১ জনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দুয়েক দিনের মধ্যে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশের কপি সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে সংঘটিত নৃশংস এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ফেনী মডেল থানায় ২৪টি মামলা করা হয়েছে। তার মধ্যে সাতটি হত্যা ও ১৭টি মামলায় হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগ আনা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর