1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ফরিদপুরে যুবককে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি | ফরিদপুর |
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৭৮ বার পঠিত

ফরিদপুরের শহরতলীর হোগলাকান্দি গ্রামে মোবাইল ফোনে লুডু (জুয়া) খেলা নিয়ে মো. ইজ্জল শেখ (৪৪) নামের এক ব্যক্তিকে মারধরের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৮ জুন) রাতে ময়নাতদন্ত শেষে যুবকের মরদেহ দাফন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছে।

এর আগে শনিবার (৭ জুন) দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত মো. ইজ্জল শেখ সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের দিন শনিবার দুপুরে কানাইপুরের হোগলাকান্দি বাজারের পাশে নদীর তীরে মোবাইল ফোনে জুয়া (লুডু) খেলেন ইজ্জল শেখ ও স্থানীয় হানিফ শেখ। খেলা শেষে মোবাইল ফোন খুঁজে না পেয়ে হানিফ শেখ তাকে ডেকে এনে মারধর করেন। পরে ইজ্জল শেখ মোবাইল ফোনটি খুঁজে এনে ফিরিয়ে দেন। এর জের ধরে ওইদিন বিকেলে আবারও হানিফ ও তার সহযোগীরা ইজ্জলকে মারধর করেন। কিছু সময় পর ইজ্জল শেখকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। পরে রাত ৯ টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অভিযুক্ত হানিফ ও তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিহতের বোন ফরিদা খাতুন বলেন, আমার ভাই মারা যাওয়ার আগে তাকে কারা মেরেছে তাদের নাম লিখে গেছে।

নিহত যুবকের স্ত্রী নবীরন বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীকে মারধরের পর তার মুখে বিষ ঢেলে নদীতে চুবিয়ে হত্যা করা হয়েছে। এখন মীমাংসার প্রস্তাব দেওয়া হচ্ছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।

জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন বলেন, ইজ্জল শেখের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।পুলিশকে তদন্তের অনুরোধ করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকদের মতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। তবে পরিবার মারধর ও হত্যার অভিযোগ দিয়েছে, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর