1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

‎পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | পিরোজপুর |
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬২ বার পঠিত

‎পিরোজপুরে হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান ৭ আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি ফোরকান অনুপস্থিত ছিলেন। এছাড়াও অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার ৮ আসামির মধ্যে ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
‎
‎রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার ও মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব।
‎
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ এপ্রিল পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার ওই গ্রামের ফেরিঘাটে নিজ চায়ের দোকানে কাজ শেষে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় আসামিরা কুমিরমারার স্লুইচ গেট এলাকায় জামালের পথ রোধ করে ধারালো অস্ত্র ও রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে একটি ট্রলারে তুলে পিরোজপুরের হুলারহাট বাজারের খালের পাড়ে একটি গাছের সাথে ট্রলারটি বেঁধে রেখে পালিয়ে যায়। রাত ১টার দিকে ওই বাজারের নৈশপ্রহরী আনছার আুলী ট্রলারে জামালকে আহত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পিরোজপুর সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল জামালের মুত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত ও দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।
‎
‎রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন বলেন, আদালত তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং বাকি পাঁচজনকে খালাস দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর