1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

পাটচাষ কীভাবে লাভজনক করা যায়, সে চেষ্টা করছি: কৃষি উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, কৃষকরা এখন পাটের চাষ করতে চান না। তারা ওই জমিতে অন্য ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন। তাই কীভাবে পাটের চাষ লাভজনক করার মধ্য দিয়ে উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে আজ পাট বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা হয়েছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত ৫৬ ধরনের পাটের জাত আবিষ্কার করেছেন। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে গবেষক ও বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পাটপণ্যের বাজার বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, পাটের তৈরি পণ্য সবচেয়ে বেশি পরিবেশবান্ধব। পাটের ভবিষ্যৎ অবশ্যই আছে, এর বহুল ব্যবহার করার সুযোগ রয়েছে। সেটা নিশ্চিত করতে হবে। পাটশাক, পাটের চাও খাওয়া যায়। সবকিছু কাজে লাগাতে হবে।

তিনি বলেন, পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হতো একসময়। এখন আর সেই দিন নেই। এ সরকার সেই হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট।

সরকার পলিথিন ব্যবহার বন্ধে শক্ত অবস্থানে রয়েছে উল্লেখ কৃষি উপদেষ্টা বলেন, এরই মধ্যে বাজারে পলিথিনের ব্যবহার অনেক কমে গেছে। আগামীতে পুরোপুরিই বন্ধ হয়ে যাবে, হয়তো কিছু সময় দিতে হবে।

তিনি বলেন, পলিথিন বন্ধ করে এর বিকল্প হিসেবে পাটের তৈরি ব্যাগ বাজারজাতের চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ধরনের পাটের ব্যাগ নমুনা হিসেবে তৈরি করা হয়েছে। এখন চেষ্টা করা হচ্ছে কীভাবে কম দামে পাটের ব্যাগ সরবরাহ করা যায়।

মতবিনিময়কালে কৃষি উপদেষ্টা পাটবীজ উৎপাদন বাড়ানো, সাশ্রয়ী মূল্যে পাটজাত দ্রব্য সরবরাহের উপায় খোঁজা, কৃষকদের জন্য পাট চাষ লাভজনক করার ওপর গুরুত্ব দিয়ে কাজ করার জন্য বিজ্ঞানী ও কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পরে উপদেষ্টা ইনস্টিটিউটের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর