1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেলো ৮ জনের

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭২ বার পঠিত

পাঁচ জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাঁদপুরে একজন, ময়মনসিংহে তিনজন, শেরপুরে দুজন, সিলেটে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। জাগো নিউজের প্রতিনিধিদের পাঠানো খবর-

চাঁদপুর :
বিকেলে জেলার মতলব উত্তরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী আলিফ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম কবির প্রধান।

ময়মনসিংহ :
দুপুরে জেলার গফরগাঁও ও নান্দাইলে বজ্রপাতে তিনজন মারা গেছেন। এসময় দুটি আহত হয়েছেন। তারা হলো, গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের ক্বারি মো. হযরত আলীর ছেলে সোহাগ মিয়া (৩২) ও পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামের সোহাগ মিয়া (৩২) এবং নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মোহাম্মদ হযরত আলীর ছেলে মো. সাইদুল হক (১২)।

শেরপুর :
জেলার পৃথক স্থানে দুপুরে বজ্রপাতে দুজন মারা গেছেন। এদের মধ্যে সমির উদ্দিন সমু (৫৭) নকলা উপজেলার টালকী ইউনিয়নের সমির উদ্দিন সমুর ও নালিতাবাড়ীর কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামের হাজেরা খাতুন (৫৫)।

সুনামগঞ্জ :
দুপুরে জেলার ধর্মপাশায় গোসলে গিয়ে বজ্রপাতে আয়েশা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুগুয়ারচর গ্রামের বসিন্দা।

সিলেট :
দুপুরে জেলার কানাইঘাটে বজ্রপাতে তাজুল ইসলাম (৩৬) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির উত্তর লক্ষীপ্রসাদ নয়াগ্রাম গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর