1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পদ্মায় পানি বৃদ্ধি: র‌্যাম ডুবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট

জেলা প্রতিনিধি | রাজবাড়ী |
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২০ বার পঠিত

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে ফেরিঘাটের র‌্যাম তলিয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে ৭ নম্বর ফেরিঘাট। ঝুঁকিতে রয়েছে ৪ নম্বর ঘাটও।

বুধবার (৪ জুন) সকাল ৮টার দিক থেকে ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ হলেও ঝুঁকি নিয়ে ৪ নম্বর ঘটে দিয়ে ওঠানামা করছে যাত্রী ও যানবাহন। তবে ঘাটে নেই কোনো যানজট ও ভোগান্তি।

এদিকে বন্ধ থাকা ৭ নম্বর ঘাটটি লো থেকে মিড ওয়াটার লেভেলে ওঠানোর কাজ করছে বিআইডব্লিউটিএ।

জানা গেছে, বিআইডব্লিউটিএর ব্যবস্থাপনায় দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরিঘাট রয়েছে। এরমধ্যে বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারে চালু রয়েছে ৩, ৪ ও ৭ নম্বর ঘাট। হঠাৎ পদ্মা নদীর পানি বৃদ্ধিতে দৌলতিদিয়ার ৭ নম্বর ঘাটের র‌্যাম তলিয়ে যাওয়ায় সকাল ৮টার দিক থেকে ঘাটটি বন্ধ হয়ে যায়। পরে যানবাহন পারাপারে ঘাটটি চলাচলের উপযোগী করতে উপরে তোলার কাজ শুরু করে বিআইডব্লিউটিএ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা বলেন, ৭ নম্বর ঘাটটি বন্ধের পর থেকেই ঘাটটি সচল করতে তারা কাজ শুরু করেছেন। গত রাতে নদীতে প্রায় ৫০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। ৭ নম্বর ঘাটটি বিকেল ৩টার মধ্যে চালু হতে পারে। এছাড়া ৩ নম্বর ঘাটটি ভালো আছে এবং ৪ নম্বর ঘাটটি লো থেকে মিড ওয়াটারে তোলার পরিকল্পনা আছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, হঠাৎ পদ্মায় পানি বেড়ে যাওয়ায় ৭ নম্বর ফেরিঘাটের র‌্যাম তলিয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ঘাটটি চালু করতে সকাল থেকে মেরামতের কাজ চলছে। আশা করছি দুপুরের মধ্যে ঘাটটি সচল হয়ে যাবে। ৭ নম্বর ঘাটটি বন্ধ থাকলেও ঘাট এলাকায় নেই যানজট ও ভোগান্তি। ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর