1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দুয়ারে কড়া নাড়ছে শীত

জেলা প্রতিনিধি | পঞ্চগড় |
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত

দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে পরপর দুই দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। রাতভর যেন বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। ভোর হতেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে, যেন প্রকৃতি জানিয়ে দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শীত।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

ভোরে পুরো জেলাজুড়ে কুয়াশায় মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবকিছুই যেন সাদা পর্দার আড়ালে হারিয়ে যায়। দৃশ্যমানতা কয়েক হাত দূরে সীমাবদ্ধ হয়ে পড়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। ঘাসের ডগা, গাছের পাতা আর ধানের শীষে ঝুলে থাকা শিশির বিন্দুগুলো যেন ইঙ্গিত দিচ্ছিল শীতের আগমন আসন্ন।

পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট এলাকার বাসিন্দা মশিউর রহমান বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা বৃষ্টির মতো ঝরেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না।

চাকলাহাট এলাকার অটোচালক জমির উদ্দীন বলেন, সকালে অটো নিয়ে বের হয়েছি, কিন্তু ঘন কুয়াশায় রাস্তা দেখা যাচ্ছিল না। হেডলাইট জ্বালিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হয়েছে।

টুনিরহাট এলাকার জাহাঙ্গীর আলম বলেন, দুই দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত কুয়াশা ছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পর্যবেক্ষক) জিতেন্দ্রনাথ রায় ঢাকা পোস্টকে বলেন, শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, শুক্রবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

তিনি আরও বলেন, অক্টোবরের শেষ দিকে কুয়াশা ও শীতের মাত্রা আরও বাড়তে পারে। ধীরে ধীরে উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহ শুরু হলে নভেম্বর নাগাদ শীতের আমেজ পুরোপুরি অনুভূত হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর