1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নোয়াখালীতে মালবাহী ট্রাক খাদে, চালককে উদ্ধার করল ফায়ার সার্ভিস

জেলা প্রতিনিধি | নোয়াখালী (সুবর্ণচর) |
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। রোববার (৮ জুন) ভোর রাতে ফুলজান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বিজনেস ডাইজেস্টকে বলেন, ট্রাকটি চেয়ারম্যান ঘাট থেকে মাইজদীর দিকে যাচ্ছিল। ভোরে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি সড়ক থেকে ছিটকে প্রায় ২০ ফুট নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সকাল ৬টার দিকে চালককে ট্রাকের কেবিন থেকে জীবিত উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নূরন্নবী বিজনেস ডাইজেস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করি। চালক কেবিনে আটকে পড়েছিলেন। আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর