1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

নৈশভোজে পাতে পড়ুক রুই মাছের কোরমা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পঠিত

বাঙালি খাদ্যরসিকের পছন্দের তালিকায় রুই মাছ থাকবে না, তা কি হয়! দুপুরের ভূরিভোজ হোক বা নৈশভোজ কোনোটাতেই আপত্তি নেই। তবে খাবারের স্বাদ বদলাতে নৈশভোজে ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পাতে রাখতে পারেন রুই মাছের কোরমা। চলুন জেনে নেওয়া যাক রুই মাছের কোরমা তৈরির পদ্ধতি।

উপকরণ :

১.রুই মাছের টুকরা: ৬ পিস
২.পেঁয়াজ কুঁচি; ১ কাপ
৩.পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ
৪.আদা বাটা: ২ টেবিল চামচ
৫.রসুন বাটা: ১ টেবিল চামচ
৬.লাল মরিচ গুঁড়া: ২ চা চামচ
৭.হলুদ গুঁড়া: ১ চা চামচ
৮.জিরা বাটা: ২ চা চামচ
৯.লবণ: স্বাদমতো
১০.কিশমিশ বাটা: ১ চা চামচ
১১.টকদই: ৪ টেবিল চামচ
১২.কাঁচা মরিচ বাটা: ১ চা চামচ
১৩.গরম মসলা গুঁড়া: ২ চা চামচ
১৪.জয়ফল জয়েত্রী পোস্তদানা বাটা: ২ চা চামচ
১৫.কাজুবাদাম বাটা: ১ চা চামচ
১৬.এলাচ: ২-৩ টা
১৭.তেজপাতা: ২-৩ টা
১৮.তেল/ঘি: ১-২ কাপ
১৯.পেঁয়াজ বেরেস্তা: ১ কাপ

প্রস্তুত প্রণালি :

প্রথমে মাছের টুকরাগুলো হালকা লবণ মাখিয়ে তেলে লাল করে ভেজে নিন। এতে মাছের আঁশটে ভাব থাকবে না। এবার কড়াইয়ে তেল অথবা ঘি দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিন। পেঁয়াজ লাল হয়ে এলে তাতে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা, লবণ, টক দই, কাঁচামরিচ বাটা, গরম মসলা গুঁড়া, জয়ফল জয়েত্রী পোস্তদানা বাটা, কাজুবাদাম বাটা, এলাচ, তেজপাতা দিন।

এবার মসলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মাছের ভাজা পিসগুলো দিয়ে দিন। আলতো করে নাড়াচাড়া করে ১-২ কাপ গরম পানি আর কাঁচামরিচ ফালি দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন ১৫ মিনিট। তারপর নামানোর আগে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিন। নামিয়ে নিয়ে সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন রুই মাছের কোরমা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর