1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল

জেলা প্রতিনিধি | পিরোজপুর |
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পঠিত

ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর গণঅধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। শনিবার রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মশাল মিছিল বের হয়। যা পরে এক পথসভার মাধ্যমে শেষ হয়।

এ সময়ে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহরিয়ার অভি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলামিন, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সম্পূর্ণ অন্যায়ভাবে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা সম্পূর্ণ অন্যায়ভাবে নুরুল হক নুরের ওপরে হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

মশাল মিছিল ও সমাবেশে পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর জেলা শাখা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর