1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নির্বাচনি বিধি লঙ্ঘন, ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

জেলা প্রতিনিধি | লক্ষীপুর |
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

লক্ষ্মীপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির প্রার্থীর পক্ষে জনসভার আয়োজন করায় এক ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভুঁইয়া।

অভিযুক্ত নয়ন আক্তার চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান।

জানা গেছে, চর রমনী মোহন ইউনিয়নে মধ্য চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-২ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে এ সভার আয়োজন করা হয়। তবে প্রার্থী সভায় উপস্থিত ছিলেন না।

জেলা প্রশাসকের মিডিয়া সেলের থেকে জানানো হয়, বিকেলে চর রমনীমোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামে নির্বাচনি আচণবিধি লঙ্ঘন করে নির্বাচনি সভা আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আব্দুর রহিম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন। দণ্ডিত আব্দুর রহিম চররমনী মোহন গ্রামের মৃত রফিক সর্দারের ছেলে।

এসময় দণ্ডিত ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে অপর আরেকজন অভিযুক্ত নয়ন আক্তারের বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্বাহী ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছেন। নয়ন চররমনী মোহন ইউনিয়ন পরিষদের সদস্য ও দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা তার সমর্থক প্রশাসনের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। অনুমতি ব্যতীত এ ধরনের কর্মসূচি পালন করা হলে তা সরাসরি আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর