1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

জেলা প্রতিনিধি | রাজশাহী |
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

রাজশাহীতে আম বাগান থেকে মাসুদা পারভীন ইভা (১৭) নামে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর মৌলভী বুধপাড়ার একটি আম বাগান থেকে মাসুদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত মাসুদা নগরীর মেহেরচন্ডী পূর্বপাড়ার ইকবাল হোসেনের মেয়ে। এছাড়া তিনি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া এলাকার দুর্জয়ের স্ত্রী। ইভা তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তবে ওই গৃহবধূর স্বামী মো. দুর্জয়ের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। দুর্জয় স্ত্রী ইভাকে নিয়ে তিনি রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় ভাড়া থাকতেন।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, ইভার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

ওসি জানান, ইভার স্বামী দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টির তদন্ত চলছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর