1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৭২ কারাবন্দি

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৫ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের ৭২ জন কারাবন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কারাগারের ভেতরে স্থাপিত তিনটি বুথে এ ভোটগ্রহণ কার্যক্রম শুরু হবে।

কারাগারের জেলার মো. ফেরদৌস মিঞা জানান, নারায়ণগঞ্জ জেলা কারাগারে বর্তমানে মোট ১ হাজার ৭৭৩ জন বন্দি রয়েছেন। তাদের মধ্যে ৯২ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তবে এখন পর্যন্ত ৭২ জনের ব্যালট কারাগারে পৌঁছেছে। বাকি ২০ জনের ব্যালট এখনও পৌঁছায়নি।

জেলার জানান, যাদের ব্যালট পৌঁছেছে, তাদের ভোটগ্রহণের জন্য কারাগারের ভেতরে তিনটি গোপন বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে দুটি বুথ পুরুষ ভোটারদের জন্য এবং একটি নারী ভোটারদের জন্য নির্ধারিত। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এ কার্যক্রম আগামী তিন কার্যদিবস পর্যন্ত অব্যাহত থাকবে। ভোটারদের মধ্যে সাতজন নারী এবং বাকি সবাই পুরুষ।

জেলার মো. ফেরদৌস মিঞা আরও বলেন, বাকি ২০টি পোস্টাল ব্যালট পৌঁছালে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাদের ভোটগ্রহণ পরবর্তী সময়ে সম্পন্ন করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর