1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

নানুবাড়ি যেতে গিয়ে সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের, হাসপাতালে মা-ছেলে

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার সলঙ্গা এলাকায় ও কাওয়াক মোড় এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। নিহতরা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুতী গ্রামের বাসিন্দা।

জানা যায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন হান্নান খান (৩৫)। পথে অজ্ঞাত একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মেয়ে হাফসা খাতুন (৩) ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর অবস্থায় আহত হান্নানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

এ ঘটনায় হান্নানের স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজা আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

আহত বৃষ্টি খাতুনের ফুপা মো. আসাদুল খান বলেন, বৃষ্টি তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়ি সলঙ্গার সাতটিকরিতে যাচ্ছিলেন। পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় তাদের মেয়ে হাফসা। হাসপাতালে নেওয়ার সময় মারা যায় হান্নানও।

অন্যদিকে রাতে উল্লাপাড়ার কাওয়াকমোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় নুরনবী হোসেন (৫৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। তিনি শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ, তবে চালক পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, উল্লাপাড়ায় পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। কাওয়াকমোড়ের ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর