1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে : খৈয়ম

জেলা প্রতিনিধি | রাজবাড়ী |
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বাংলাদেশ একটা খুব জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচাল করার জন্য। জাতীয়তাবাদী শক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য আমরা নানা ষড়যন্ত্র চারিদিকে দেখতে পাচ্ছি। তাই এই সংকটময় মুহূর্তে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে, ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে পৌর এলাকায় পৌর আটাশ কলোনি কবরস্থানে খৈয়ম তার বাবা মরহুম ডা. এ কে এম ওয়াহিদ, মা রাজিয়া বেগম এবং ভাই আল্লাহ নেওয়াজ মাহমুদ খায়রুর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, একটা দলে নানা ধরনের মতপার্থক্য থাকতে পারে, মতো বিরোধ থাকতে পারে। আমরা মনে করি সেটা একটা প্রতিযোগিতার মতন। আমাদের নেতা তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন তার আলোকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে আজকে যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের সে দায়িত্বটা আমরা পালন করব।

তিনি বলেন, আমরা আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। সরকার গঠন হলে আমরা সবাই মিলে সারা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবো। এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে আমরা একযোগে কাজ করব।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ, শ্রমজীবী মানুষ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। এখানকার শ্রমজীবী মানুষের বিভিন্ন আকাঙ্ক্ষা ধারণ করে আমরা রাজনীতি করেছি। আজকের এই মনোনয়ন ঘোষণার কারণে সমস্ত জেলার মানুষ আনন্দিত। মানুষের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা পূরণ করার দায়িত্বে আমরা সাড়া পাচ্ছি।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব ও আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর