1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দেশসেরা সহকারী শিক্ষক ঠাকুরগাঁওয়ের মলি

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও |
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার মালেকা মোকাররমা মলি। তিনি ওই উপজেলার ধন্দোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

এর আগে তিনি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) নির্বাচিত হন। পরে জাতীয় পর্যায়ের চূড়ান্ত মূল্যায়নে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

রংপুর বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি শহিদুল ইসলাম (এনডিসি) এবং বিভাগীয় উপ-পরিচালক ও কমিটির সদস্যসচিব আজিজুর রহমান স্বাক্ষরিত ফলাফলে মালেকা মোকাররমার শ্রেষ্ঠত্বের বিষয়টি নিশ্চিত করা হয়।

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা মালেকা মোকাররমা মলি দীর্ঘ এক দশকের শিক্ষকতা জীবনে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছেন। তার এ নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিভাগীয় পর্যায় অতিক্রম করে এবার জাতীয় পর্যায়েও তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

এ অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মালেকা মোকাররমা মলি বলেন, এ সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবো।

তিনি এ সাফল্যের জন্য সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর