1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দিনাজপুরে রেললাইনে ঝাঁপ, বিচ্ছিন্ন মাথা ট্রেনে আটকে গেলো ৫ কিমি

জেলা প্রতিনিধি | দিনাজপুর |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

দিনাজপুরে রেললাইনে ঝাঁপ দেওয়া এক ব্যক্তির বিচ্ছিন্ন মাথা ট্রেনে আটকে পাঁচ কিলোমিটার যাওয়ার পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মের তিন নম্বর লাইনে এ ঘটনা। পরে নিহত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাথাটি পাওয়া যায় সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রেনে নিচে। এর চালক এনায়েতুর রহমান জানান, ট্রেনটি যখন সন্ধ্যায় সদর উপজেলার কাউগাঁ স্টেশন পেরিয়ে ৪০৪/৭ ও ৪০৫ নম্বর সেকশনের মাঝামাঝি স্থান অতিক্রম করছিল এসময় এক ব্যক্তি সামনে ঝাঁপ দেন। কিন্তু গতি বেশি থাকায় ট্রেনটি থামানোর মতো অবস্থা ছিল না।

চালক বলেন, ট্রেনটি ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে দিনাজপুর স্টেশনে এসে যাত্রাবিরতি করে। এসময় ২১৫৫ নম্বর বগির নিচে মানুষের মাথা আটকে থাকতে দেখে এক যাত্রী চিৎকার দেন। পরে খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাথাটি উদ্ধার করেন।

দিনাজপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম জানান, মাথাটি উদ্ধারের পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সদর উপজেলার চুনিয়াপাড়া থেকে হাত ও পা উদ্ধার করা হয়। শরীরের অন্যান্য অংশের সন্ধান চলছে। উদ্ধার করা মাথা ও হাত-পা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর