1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দিনাজপুরে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশু, যুবক কারাগারে

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

উপজেলা প্রতিনিধি | দিনাজপুরের বিরামপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নিরঞ্জন হাঁসদা ওরফে ভাদরা (২২) নামে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই শিশুটির বাবা অভিযুক্ত যুবকের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করেছে।

শুক্রবার সকালে উপজেলার গঙ্গাদাসপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের ৫ বছর বয়সী এক শিশু গতকাল বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। এসময় নিরঞ্জন হাঁসদা (ভাদরা) শিশুটিকে কোলে করে পার্শ্ববর্তী কবরস্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুর চিৎকারে লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক নিহারঞ্জন সরকার জানান, ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে মামলার আসামি নিরঞ্জন হাঁসদা ভাদরাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর