1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দক্ষতা উন্নয়ন ছাড়া নিরাপদ অভিবাসন সম্ভব নয় : ডিসি রোজী

জেলা প্রতিনিধি | কুমিল্লা |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

দক্ষতা উন্নয়ন ছাড়া নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) রোজী আকতার।

তিনি বলেছেন, বিদেশে যাওয়ার আগে কর্মীদের আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভাষাজ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে বৈধ প্রক্রিয়ায় অভিবাসন, সঠিক তথ্য যাচাই এবং দালালচক্র থেকে সতর্ক থাকতে হবে। দক্ষ ও প্রশিক্ষিত কর্মীরা বিদেশে যেমন ভালো কর্মসংস্থানের সুযোগ পান, তেমনই দেশের জন্য বেশি বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র আয়োজিত ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন’ শীর্ষক এক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় কুমিল্লার সহকারী পরিচালক মো. আতিকুর রহমান, প্রবাসী কল্যাণ সেন্টার কুমিল্লার সহকারী পরিচালক মো. মঈনুদ্দিন, সোনালী ব্যাংক কুমিল্লা কোটবাড়ি শাখার ব্যবস্থাপক ফারিয়া হুদা, জনতা ব্যাংক কুমিল্লা কোটবাড়ি ক্যাডেট কলেজ শাখার ব্যবস্থাপক মোবারক হোসাইন, জাপানি ভাষার প্রশিক্ষক হাসান মোরশেদ প্রমুখ। এছাড়াও মসজিদের ইমাম, স্কুলশিক্ষক ও এজিও কর্মকর্তারা অভিবাসনপ্রত্যাশীদের উদ্দেশে কথা বলেন।

সেমিনারে বক্তারা বলেন, অভিবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি লাখো পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখছে। বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই। অবৈধ উপায়ে দেশে রেমিট্যান্সে না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সে পাঠাতে হবে।

বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালচক্রের প্রতারণার ফাঁদে পা না দেওয়া, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগানো, প্রয়োজনে যাওয়ার আগে প্রবাসী কল্যাণ সেন্টারের পরামর্শ গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয় এ সেমিনারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর