1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ছাত্রদল নেতাসহ নিহত ২

উপজেলা প্রতিনিধি | মিরসরাই (চট্টগ্রাম) |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারী এলাকার অক্সিজেন রোডের সামনে মোটরসাইকেলকে তেলবাহী লরি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৪) এবং একই এলাকার হাছি মিয়ার ছেলে জুয়েল (২৩)। আরিফ ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী মনজুর আলম শিপন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলে করে দুজন যাচ্ছিলেন। এসময় পেছন থেকে মুসকান প্রতিষ্ঠানের একটি তেলবাহী লরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
‎‎‎
‎বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর