1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজারের মৃত্যু, চালক কারাগারে

জেলা প্রতিনিধি | নোয়াখালী |
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজারের মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক চালককে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃত মো. আরমান বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের মৃত হাসানের ছেলে।

র্যাব জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনী পৌর বাস টার্মিনালের সামনে যাত্রী ওঠানামার সময় বিপরীত দিক থেকে আসা চিনিবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৬-০৩২৭) ‘ইকোনো বাস সার্ভিস’-এর (ঢাকা মেট্রো-খ-১৫-৯৫০৫) গায়ে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি বাসটিকে টেনে সামনের দিকে নিয়ে গেলে বাসের সুপারভাইজার শরীফ মো. বাকী বিল্লাহ ও কাউন্টার ম্যানেজার মো. বাদশা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজার শরীফ মো. বাকী বিল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত কাউন্টার ম্যানেজার মো. বাদশা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ট্রাকচালক আরমানকে আটক করে।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তারের পর ট্রাকটি জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর