1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টাঙ্গাইলে শতবর্ষী বটগাছ ভেঙে আহত ১৭

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পঠিত

টাঙ্গাইলের গোপালপুরে শত বছরের পুরোনো একটি বটগাছ ভেঙে অন্তত ১৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার শিমলা বাজারে এ ঘটনা ঘটে। এতে ১৫টি দোকান ভেঙে ক্ষতিগ্রস্ত।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বটগাছটি ভেঙে পড়লে বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গাছের নিচে চাপা পড়ে যান অনেকেই। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। পরে আহতদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় বাড়ি।

স্থানীয়রা জানান, বহু বছর ধরে বটগাছটি শিমলা বাজারের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। তবে গাছটির ভেতরে পচন ধরেছিল, যা আগে থেকেই অপসারণ করা প্রয়োজন ছিল।

এ বিষয়ে গোপালপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার নুরুল ইসলাম বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমরা গাছটি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিস, প্রশাসন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চালানো হয়। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর