1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টাঙ্গাইলে কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নামলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। শুক্রবার (২৯ মে) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর বেবিস্ট্যান্ড মাদরাসা মাঠ থেকে থানা মোড় ও বাজার এলাকার প্রধান প্রধান সড়কে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক ঝাড়ুসহ বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে শহরের সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণে অংশ নেন।

আয়োজকরা জানায়, কোরবানির ঈদের পর শহরের বিভিন্ন এলাকায় পশুর বর্জ্য থেকে জনদুর্ভোগ তৈরি হয়। পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত ও সচেতন করতেই টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মানুষকে সচেতন করা এবং পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগ নিলে টাঙ্গাইলকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব।

তিনি আরও বলেন, আমাদের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। পৌরসভার একার পক্ষে অল্প সময়ে পুরো শহর পরিষ্কার করা কঠিন। তবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে দ্রুত শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর