1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

টাকা নিয়ে মাহফিলে যাননি মাওলানা আশ্রাফী, এলাকাবাসীর ক্ষোভ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | সিরাজগঞ্জের চৌহালীতে ৫০ হাজার টাকা নিয়ে ওয়াজ মাহফিলে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফীর বিরুদ্ধে। এ ঘটনায় টাকা ফেরত চেয়ে ওই বক্তাকে বয়কটের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফী হবিগঞ্জ জেলার শাহজাহানপুর মদনীতুল উলুম জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বলে জানা গেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্থানীয়রা জানান, ১১ ডিসেম্বর সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শুয়াইব আহমদ আশ্রাফীর। কিন্তু তিনি অগ্রিম ৫০ হাজার টাকা নিয়েও মাহফিলে আসেননি। ফলে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।

ওই মাহফিল কমিটির সভাপতি আল হাফিজ অভিযোগ করে বলেন, আমরা যুব সমাজের উদ্যোগে গত এক বছর আগে শুয়াইব আহমদ আশ্রাফীর সঙ্গে যোগাযোগ করি। পরে তিনি মাহফিলে আসার জন্য দুই ধাপে ৫০ হাজার টাকা নেন। এ টাকা নিয়েও মাহফিলে আসেননি।

এসময় মাহফিল কমিটির সভাপতি টাকা ফেরত ও শুয়াইব আহমদ আশ্রাফীর শাস্তি দাবি করেন।

স্থানীয় আব্দুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ১৫ দিন পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছিলাম। এ মাহফিলকে কেন্দ্র করে গ্রামের প্রতি বাড়িতেই আত্মীয়-স্বজনরা এসেছিলেন। কিন্তু ৫০ হাজার টাকা নিয়েও প্রধান বক্তা আসেননি। তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। এখন আমরা অগ্রিম টাকা ও তার বয়কট চাই।

এ প্রসঙ্গে শুয়াইব আহমদ আশ্রাফীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, ওই মাহফিলের আয়োজক কমিটির দেওয়া ঠিকানা অনুযায়ী নিদিষ্ট সময়েই আমি গিয়েছিলাম। তবে তাদের মাহফিল স্থলে গাড়ি না যাওয়ায় ফিরে এসেছি। আর তাদের দেওয়া হাদিয়া মাদরাসায় গেলে ফেরত দিয়ে দেবো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর