1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে : অ্যাটর্নি জেনারেল

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পঠিত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে। সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এর থেকে বেশি দ্রুততার সঙ্গে বিচারকার্য শেষ করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‌‘দেশের আদালতগুলোতে যে মামলাজট রয়েছে, তা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে তার কিছু সুফলও পাওয়া গেছে।’

আরেক প্রশ্নের জবাব তিনি বলেন, ‘শহীদ আবরার ফাহাদের বিচারকাজ যাতে দ্রুত শেষ হয়, সেই চেষ্টাও অব্যাহত রয়েছে। আসামিপক্ষ আপিল বিভাগে গেছে। আশা করা যায়, খুব শিগগির বিষয়টি সেখানে নিষ্পত্তি হবে।’

এর আগে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল। তিনি কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবনসহ বিভিন্ন সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি হারুন অর রশিদ। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অন্যরা বক্তব্য রাখেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর