1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া

জেলা প্রতিনিধি | বরিশাল |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত

বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন পেয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টায় জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা) শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে জিআই নিবন্ধনের সনদ হস্তান্তর করেছেন।

সূত্র মতে, বরিশালের আমড়া শুধু একটি সুস্বাদু ফল নয়, এটি এ অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বতন্ত্র স্বাদ, পুষ্টিগুণ এবং বহুমুখী ব্যবহার বরিশালের আমড়াকে সারাদেশে পরিচিতি দিয়েছে। যেকোনো অনুষ্ঠানে খাবার শেষে আমড়ার টক পরিবেশন বরিশালের সনাতন ধর্মাবলম্বীদের বহু পুরোনো সংস্কৃতি। এটাকে তারা শেষ পাত বলে থাকে।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া জিআই পণ্যের নিবন্ধন পাওয়ায় জাতীয়-আন্তর্জাতিক বাজারে বরিশালের আমড়ার পরিচিতি ও চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। যা দক্ষিণাঞ্চলের কৃষিকে আরও সমৃদ্ধ করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর