1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জাতীয় পর্যায়ে অগ্রাধিকার জরুরি

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বাংলাদেশ জলবায়ু ঝুঁকির সম্মুখসারিতে অবস্থান করছে। এ বাস্তবতায় অভিযোজনের কোনো বিকল্প নেই। এটি কোনো দূরবর্তী ধারণা নয়, বরং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় জাতীয় পর্যায়ে অগ্রাধিকার দেওয়া এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। আর এই ঝুঁকি মোকাবিলায় প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘অভিযোজন অর্থায়ন বিষয়ক মাস্টারক্লাস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।

তিনি বলেন, সচেতনতা থেকে বাস্তবায়ন, পরিকল্পনা থেকে বিনিয়োগ এবং বিচ্ছিন্ন প্রকল্প থেকে বৃহৎ পরিসরে কার্যকর সমাধানে রূপান্তরের ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি নির্ধারক ভূমিকা রয়েছে। এই মাস্টারক্লাসটি বাস্তবধর্মীভাবে জাতীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নকশা করা হয়েছে।

দরপতন ঠেকাতে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু অর্থায়ন বিশেষত অভিযোজন অর্থায়ন এবং ব্যাংকিং ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান বৃদ্ধি করা হবে।

পাশাপাশি জাতীয় অগ্রাধিকারসংগত ব্যাংকযোগ্য ও টেকসই অভিযোজন প্রকল্প শনাক্তকরণ, মূল্যায়ন ও কাঠামোবদ্ধ করার সক্ষমতা গড়ে তোলা হবে। এ ছাড়া ঋণ মূল্যায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও পোর্টফোলিও ব্যবস্থাপনায় জলবায়ু ঝুঁকি ও অভিযোজন বিবেচনা সংযোজনের দক্ষতা আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের অধ্যাপক ও প্রশিক্ষণ পরিচালক ড. মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) সিনিয়র প্রোগ্রাম অফিসার এম. মোসলেহ উদ্দিন, বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী এবং সহকারী অধ্যাপক তাহমিনা রহমান প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর