1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে প্রাণ গেলো দুজনের

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার পঠিত

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল বাজারে দ্রুতগামী একটি পরিবহনের ধাক্কায় পাখিভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে সিন্দুরিয়া রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) এবং মাহম্মদজমা গ্রামের খান্দারপাড়ার চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে আব্দুর রাজ্জাক ও সরোয়ার পাখিভ্যানে করে সিন্দুরিয়া রোড থেকে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নয়মাইল বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির পরিবহন তাদের পাখিভ্যানটিকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় একটি মসজিদের মুসল্লিরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন। ঘাতক পরিবহনটি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়, ফলে সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আনা হচ্ছে। ঘাতক পরিবহনটি শনাক্তেরও চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর