1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-লাটাহাম্বার সংঘর্ষে প্রবাসী নিহত

জেলা প্রতিনিধি | আলামডাঙ্গা( চুয়াডাঙ্গা) |
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানের (লাটাহাম্বার) মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা-মেয়ে আহত হয়েছেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের খুদিয়াখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইকতার আলী (৪০) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছিলেন। আহতরা হলেন একই উপজেলার ছতিয়া ইউনিয়নের ঈয়ারী গ্রামের জয়নালের স্ত্রী সাগরি খাতুন (৩০) ও তাদের মেয়ে জামিলা খাতুন (১১)।

আহত জামিলার বাবা জয়নাল জানান, আমরা দুটি মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে ঝিনাইদহের মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। পথে খুদিয়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচুলিভর্তি (ধানের খড়) লাটাহাম্বারের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আমার স্ত্রী দুর্ঘটনার দৃশ্য দেখতে গিয়ে মেয়েসহ পড়ে গিয়ে আহত হয়। স্থানীয়রা আমাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, দুর্ঘটনায় আহত ইকতার হোসেনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহতদের মধ্যে শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লাটাহাম্বার জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর