1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

চাহিদা মেটাতে সেপ্টেম্বরে ১০ কার্গো এলএনজি সংগ্রহ করেছে সরকার

বিডি নিউজ ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পঠিত

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটাতে গত সেপ্টেম্বর মাসে সরকারি ক্রয় প্রক্রিয়ার অংশ হিসেবে এলএনজি বোঝাই ১০টি কার্গো বাংলাদেশে পৌঁছেছে। রোববার (৫ অক্টোবর) সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার পরিচালক এ. কে. এম. মিজানুর রহমান বলেন, বিদেশি এলএনজি উৎপাদনকারীদের সঙ্গে সরকারের দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তি এবং অন দ্য স্পট ক্রয় নীতিমালা মেনে গত সেপ্টেম্বরে এলএনজি বোঝাই এসব কার্গো গ্রহণ করা হয়েছে।

এই ১০টি কার্গোর মধ্যে কাতার এনার্জি চারটি কার্গো সরবরাহ করেছে দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে। ওমানের ওকিউ ট্রেডিং (ওকিউটি) দুটি কার্গো দিয়েছে— একটি দীর্ঘমেয়াদি এবং একটি স্বল্পমেয়াদি চুক্তির আওতায়।

তিনি আরও জানান, বাকি চারটি এলএনজি কার্গো স্পট মার্কেট থেকে সংগ্রহ করা হয়েছে, যাতে দেশে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে। এর আগে আগস্ট মাসে সরকার ১১টি এলএনজি কার্গো সংগ্রহ করেছিল সরকার, যার পরিমাণ ছিল প্রায় ৩.৬৫ কোটি এমএমবিটিইউ।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম জানান, প্রতিটি কার্গোতে গড়ে ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে।

সরকারের নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী, সাপ্তাহিক বৈঠকে তরল গ্যাসের চাহিদা পর্যালোচনা করে এলএনজি সংগ্রহের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর