1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে যুবক নিখোঁজ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে চোরাই পথে গরু আনতে গিয়ে সোহলে রানা নামের এক যুবক নিখোঁজের খবর পাওয়া গেছে।

রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে দিয়ে ভারতে গিয়ে নিখোঁজ হোন তিনি। তবে বিজিবি জানিয়েছে, বিএসএফ যুবক নিখোঁজের বিষয়টি অস্বীকার করেছে।

নিখোঁজ যুবক সোহেল রানা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুরের মইনুল ইসলামের ছেলে।

দুর্লভপুর ইউনিয়নির ইউপি সদস্য আব্দুল গফর আলী জানান, এলাকার লোকজনের মাধ্যমে জানতে পেরেছি সোহেল রানাসহ কয়েকজন গত রোববার রাতে ভারতে যান গরু আনতে। বাকিরা ফিরলেও সোহেল রানা ফিরে আসেননি।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আশরারুল হক বলেন, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজের ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনাটি অস্বীকার করেছে। তাই ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি। এছাড়া বিভিন্ন মাধ্যমে নিখোঁজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারাও বিষয়টি নিয়ে কিছু বলছে না। তাই সব মিলিয়ে বিষয়টি গুজব বলে মনে হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর