1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাংগো’ যাচ্ছে কাতারে

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ |
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৮ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ব্যানানা ম্যাংগো যাচ্ছে কাতারে। শনিবার (২৮ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার শামিউল আযম নামের এক উদ্যোক্তার বাগান থেকে ২১০ কেজি আম রপ্তানি হয়েছে।

শামিউল আযম বলেন, নিজ উদ্যোগে কাতারের একটি বিজনেস এক্সপোতে আম পাঠাতে শুরু করেছি। সকালে গাছ থেকে আম নামিয়ে প্যাকেট করে ২১০ কেজি বিকেলে ঢাকায় পাঠিয়েছি। ভোর ৪টায় বিমানে কাতারে যাবে এসব আম। আশা করছি এর পরের চালানে দুই টনের বেশি আম পাঠাতে পারবো।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, এখন পর্যন্ত এ উপজেলা থেকে ৭০ টনের বেশি আম বিদেশে রপ্তানি হয়েছে। আমরা চাষিদের সব ধরনের দিক নির্দেশনা দিচ্ছি। আজকে ২১০ কেজি আম কাতারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর