1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চাঁদপুর ঘাটে ক্রেতা থাকলেও ইলিশ নেই

জেলা প্রতিনিধি | চাঁদপুর |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৯৪ বার পঠিত

সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ক্রেতাদের ভিড় বেড়েছে। তবে ঘাটে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম। যেখানে প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ বেচাকেনা হতো সেখানে বর্তমানে তা ৫০ থেকে ১০০ মণে এসে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা মাছঘাটে আসেন। কেউ দুটি, আবার কেউ কেউ ৫-৭টি ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া কিছু ক্রেতা দাম শুনে হতাশ হয়ে ফিরে গেছেন।

ঢাকা থেকে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে আসা পারভেজ বলেন, ‘আমরা চার বন্ধু ঢাকা থেকে লঞ্চ যোগে চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মোহনায় ঘুরতে এসেছি। মোহনার পাশে ইলিশ ঘাট। যার কারণে মাছ দেখতে এসেছি। তবে এখানে এসে ভিন্ন অভিজ্ঞতা। ইলিশের স্তূপ নেই আবার দামও বেশি। পুরো আড়ত ঘুরে দেখছি সম্ভব হলে ইলিশ কিনে নিয়ে যাবো।’

ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, ‘ইলিশের মৌসুম চলছে কিন্তু চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ছে। সারাদেশে চাঁদপুরের ইলিশের ব্যাপক চাহিদার অনুপাতে বাজারে মাছ নেই। আগে ট্রলারে করে দক্ষিণাঞ্চলের ইলিশ চাঁদপুর মাছঘাটে আসতো কিন্তু পদ্মা সেতু হওয়ার পর সেই মাছ এখন আর আসে না। সামনে ইলিশের ভরা মৌসুম, নদীর পানি ও বৃষ্টি অব্যাহত থাকলে ইলিশ ধরা পড়বে তখন দাম কমবে।’

আড়তের আরেক ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘মাছঘাটে আসা এখনকার ইলিশের সাইজ বড়। এখনকার ইলিশ স্থানীয় নদীর। শুক্রবার থাকায় ক্রেতা সমাগম বাড়লেও বিক্রি কম। অধিকাংশ ক্রেতারা দরদাম যাচাই করে না কিনে চলে যায়। যার কারণে কিছু ইলিশ সরবরাহ থাকলে আগের মতো বিক্রি নেই।’

তিনি আরও জানান, ‘বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। আর ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। এছাড়া এক কেজি ওজনের বড় ইলিশ দুই হাজার ৮০০ টাকা থেকে ৩ হাজার টাকা বিক্রি হচ্ছে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর