1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

চট্টগ্রাম বন্দরে, কনটেইনার-কার্গোসহ সার্বিক কার্যক্রমে রেকর্ড প্রবৃদ্ধি অর্জন

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার পঠিত

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত উদ্যোগে উল্লেখযোগ্য সুফল পাওয়া গেছে। গত এক বছরে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংসহ সার্বিক কার্যক্রমে রেকর্ড প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

গত পঞ্জিকা বর্ষে কন্টেইনার ৩৪ লাখ ৯ হাজার ৫৯টি ও কার্গো ১৩ কোটি ৫১ লাখ ৮১২ মেট্রিক টন এবং ৪ হাজার ২৭৩ টি জাহাজ হ্যান্ডেলিং করা হয়। অন্য যে কোনো বছরের তুলনায় যা রেকর্ড ছাড়িয়েছে।

কন্টেইনার হ্যান্ডেলিং এ প্রবৃদ্ধি ৪ দশমিক ০৭ শতাংশ, কারগো হ্যান্ডলিং ১১ দশমিক ৪৩ শতাংশ এবং জাহাজ হ্যান্ডেলিং এর ক্ষেত্রে ১০ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। কার্গোবাহি আমদানি রপ্তানিকৃত পণ্যের হিসেবে ৯৮ শতাংশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর