1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

চট্টগ্রামে হাসপাতাল থেকে যুবককে তুলে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে এক যুবককে তুলে নেওয়ার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে পাঁচলাইশ মডেল থানার কাতালগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ফয়সাল মাহমুদ নামের এক ব্যক্তি চট্টগ্রাম শহরে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস নামের ওষুধ কোম্পানিতে মার্কেটিং সেলস অফিসার হিসেবে কর্মরত। গত রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে তিনি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার ভিজিটে যান। হাসপাতালের চতুর্থ তলায় অবস্থানকালে মোহাম্মদ আবুল সাজ্জাদ আদর, আশরাফুল আমিন, মো. তারিক আসিফ, শাহাদাত হোসেন শান্ত ও আমিমুল এহসান ফাহিমসহ আরও ৪-৫ জন বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে ফয়সালকে এলোপাতাড়ি কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারে।

ওসি বলেন, একপর্যায়ে ভুক্তভোগী ফয়সালকে টেনেহিঁচড়ে হাসপাতাল থেকে বের করে গাড়িতে করে নিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকার পরিত্যক্ত একটি ভবনে আটক করে রাখা হয়। সেখানেও শারীরিকভাবে নির্যাতন চালানো হয়। আসামিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ভয়ভীতি দেখিয়ে এটিএম কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক থেকে ৬০ হাজার টাকা তুলে নেওয়া হয়।

ওসি মোহাম্মদ সোলাইমান জানান, একপর্যায়ে ভুক্তভোগীকে চকবাজার প্যারেড মাঠে এনে ছেড়ে দেয় অভিযুক্তরা। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা জসিম উদ্দিন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলার পর পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর