1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ |
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কুয়াশার তীব্রতার কারণে নদীপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মাঝনদীতে একটি ফেরি আটকে পড়ে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে পাটুরিয়া ঘাটের ৩ নম্বর ঘাটে তিনটি এবং ৪ নম্বর ঘাটে দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। অপরদিকে দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ঘাটে তিনটি এবং ৪ নম্বর ঘাটে একটি ফেরি নোঙর অবস্থায় রয়েছে।

কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর