1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ঘন কুয়াশায় ৬ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চলাচল শুরু

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ঘন কুয়াশার কারণে রাত ২টা ৪০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এখন আরিচা ঘাটে শাহ আলী, হামিদুর, চিত্রা ফেরি রয়েছে। আর মাঝ নদীতে ধানসিড়ি, কাজির হাটে খানজাহান আলী, কিশানি ফেরি আছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর