1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টা ৫০ মিনিটের দিকে বেদগ্রামে এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের নেয়ামুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইলের সংঘর্ষ হয়। এ সময় বাসটি সড়কেই উল্টে যায়। এতে মোটরসাইকেলের চালকসহ ২ যাত্রী এবং বাসের ২ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত ৮ বছরের এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

তিনি আরও বলেন, বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক আছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর